ভিপিএস কেনার পর সার্ভার রান করানোর জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম সেটাপ দিতে হবে। আপনি যদি asp.net দিয়ে সাইট ডিজাইন করেন তাহলে আপনাকে উইন্ডোজ সার্ভার ব্যবহার করতে। এই ছাড়া আপনি লিনাক্স সার্ভার দিয়েই কাজ চালাতে পারবেন। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় হল লিনাক্স সার্ভার। লিনাক্স সার্ভারের বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে যেমন সেন্টওস, উবুন্টু, ডোবিয়ান, রেড হ্যাট লিনাক্স ইত্যাদি। তো দেখি কিভাবে আমরা অপারেটিং সিস্টেম সেটআপ করব।
আমরা যখন ভিপিএস কিনেছি তখন প্রভাইডার আমাদের একটি কন্ট্রোল প্যানেল দিয়ে থাকে। কন্ট্রোল প্যানেলে লগিন করে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, র্যাম কতটুকু ব্যবহার করা হয়েছে দেখা যায়, অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। এখন দেখে নেই কোন অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করব।
সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে সেন্টওএস ৬৪বিট। ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের জন্য সবচেয়ে জনপ্রিয় সিপ্যানেল শুধুমাত্র সেন্টওএস ৬৪বিটেই সাপোর্ট করে। যারা ডেডিকেটেড সার্ভার কিনে শেয়ারড হোস্টিং সেল করে তারা এই অপারেটিং সিস্টেমই ব্যবহার করে। মাক্সিমাম ম্যানেজ ভিপিএসেও এইটা ব্যবহার করা হয়। কিন্তু পার্সোনাল ভিপিএসের জন্য আমার ব্যক্তিগত পছন্দ হল উবুন্টু সার্ভার। আমি উবুন্টু সার্ভার এবং সেন্টওএস সার্ভার - দুইটা তেই ম্যানেজমেন্ট দেখাব।
যাই হোক, প্রভাইডার প্রদত্ত কন্ট্রোল প্যানেলে লগিন করার পর নিচের মত একটি চিত্র দেখতে পাবো।
এখান থেকে rebuild মেন্যুতে গেলে দেখব অনেকগুলা অপারেটিং সিস্টেম দেখাচ্ছে। ওইখান থেকে আপাতত ubuntu লেটেস্ট ভার্সন সিলেক্ট করে রুট পাসওয়ার্ড দিয়ে rebuild দিব।
উপরের চিত্রে অপারেটিং সিস্টেম ইন্সটল হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখাবে ইন্সটল হয়ে গেছে।
আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ইন্টারনেট থেকে কিছু কিছু জিনিস শিখেছি এবং ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। টিউটোরিয়ালে ভুল ত্রুটি হতেই পারে।


No comments:
Post a Comment