Monday, June 2, 2014

সার্ভার ম্যানেজমেন্ট টিউটোরিয়াল: সার্ভারে অপারেটিং সিস্টেম সেটাপ

ভিপিএস কেনার পর সার্ভার রান করানোর জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম সেটাপ দিতে হবে। আপনি যদি asp.net দিয়ে সাইট ডিজাইন করেন তাহলে আপনাকে উইন্ডোজ সার্ভার ব্যবহার করতে। এই ছাড়া আপনি লিনাক্স সার্ভার দিয়েই কাজ চালাতে পারবেন। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় হল লিনাক্স সার্ভার। লিনাক্স সার্ভারের বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে যেমন সেন্টওস, উবুন্টু, ডোবিয়ান, রেড হ্যাট লিনাক্স ইত্যাদি। তো দেখি কিভাবে আমরা অপারেটিং সিস্টেম সেটআপ করব।

আমরা যখন ভিপিএস কিনেছি তখন প্রভাইডার আমাদের একটি কন্ট্রোল প্যানেল দিয়ে থাকে। কন্ট্রোল প্যানেলে লগিন করে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, র‍্যাম কতটুকু ব্যবহার করা হয়েছে দেখা যায়, অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। এখন দেখে নেই কোন অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করব।

সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে সেন্টওএস ৬৪বিট। ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের জন্য সবচেয়ে জনপ্রিয় সিপ্যানেল শুধুমাত্র সেন্টওএস ৬৪বিটেই সাপোর্ট করে। যারা ডেডিকেটেড সার্ভার কিনে শেয়ারড হোস্টিং সেল করে তারা এই অপারেটিং সিস্টেমই ব্যবহার করে। মাক্সিমাম ম্যানেজ ভিপিএসেও এইটা ব্যবহার করা হয়। কিন্তু পার্সোনাল ভিপিএসের জন্য আমার ব্যক্তিগত পছন্দ হল উবুন্টু সার্ভার। আমি উবুন্টু সার্ভার এবং সেন্টওএস সার্ভার - দুইটা তেই ম্যানেজমেন্ট দেখাব।

যাই হোক, প্রভাইডার প্রদত্ত কন্ট্রোল প্যানেলে লগিন করার পর নিচের মত একটি চিত্র দেখতে পাবো।


এখান থেকে rebuild মেন্যুতে গেলে দেখব অনেকগুলা অপারেটিং সিস্টেম দেখাচ্ছে। ওইখান থেকে আপাতত ubuntu লেটেস্ট ভার্সন সিলেক্ট করে রুট পাসওয়ার্ড দিয়ে rebuild দিব।


উপরের চিত্রে অপারেটিং সিস্টেম ইন্সটল হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখাবে ইন্সটল হয়ে গেছে।

আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ইন্টারনেট থেকে কিছু কিছু জিনিস শিখেছি এবং ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। টিউটোরিয়ালে ভুল ত্রুটি হতেই পারে।

Thursday, May 29, 2014

হ্যাকারদের জন্য সর্বাধুনিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম



হ্যাকারদের প্রিয় প্লাটফর্ম হচ্ছে লিনাক্স ডিস্ট্রিবিউশন। লিনাক্সের একটা ভার্সন কালি লিনাক্স। কালি লিনাক্স মূলত হ্যাকারদের জন্য বানানো হয়েছে। হ্যাকারদের জন্য প্রয়োজনীয় অনেক টুলস আছে যেগুলা শুধুমাত্র লিনাক্সে কাজ করে, উইন্ডোজে করে না। আবার অনেক টুলস ব্যবহারে পারমিশনে ঝামেলা করে। কিন্তু লিনাক্সে এরকম কোন ঝামেলা নেই। যেকোন টুলস ব্যবহার করা যাবে। লিনাক্সের টার্মিনাল খুবই শক্তিশালি টার্মিনাল। লিনাক্স হ্যাকার ভার্সন কালি লিনাক্স।



কালি লিনাক্স মূলত ডেবিয়ানের সংস্করণ। কালি লিনাক্সের আগে ছিল ব্যাকট্রাক ৫। কিন্তু অফিশিয়ালি ব্যাকট্রাকের আপডেট বন্ধ করে দেওয়া হয়েছে। কালি লিনাক্সের আগে ব্যাকট্রাক ৫ ছিল হ্যাকারদের কাছে অনেক জনপ্রিয়। কিন্তু কালি লিনাক্স ব্যাকট্রাক ৫ এর চেয়েও অনেক বেশী সুবিধা সম্বলিত। প্রায় ৩০০+ টুলস হ্যাকারদের ব্যবহারের জন্য বিল্ট-ইন ভাবে দেওয়া আছে। এই অপারেটিং সিস্টেম ফ্রী এবং বিনামূল্যেই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।



ইন্সটল প্রক্রিয়া খুবই সাধারণ। ইন্সটলের এক পর্যায়ে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। ওইখানে নিজের মত করে পাসওয়ার্ড দিন। ইন্সটল প্রক্রিয়া সম্পন্ন হলে প্রত্যেকবার ওপেন করার পর লগিন করতে হবে। ইউজারনেম হবে root এবং পাসওয়ার্ড হবে আপনার প্রদত্ত পাসওয়ার্ড।

কালি লিনাক্স অফিশিয়াল ওয়েবসাইটঃ http://www.kali.org/

সার্ভার ম্যানেজমেন্ট টিউটোরিয়ালঃ সূচনা

আমরা অনেকেই শেয়ারড হোস্টিং ব্যবহার করে ক্লান্ত এবং দেখা যায় শেয়ারড হোস্টিং আমাদের ওয়েবসাইটের লোড নিতে পারছে না। এসময় আমাদের ভিপিএস ব্যবহারের দরকার পড়ে। কিন্তু বেশীরভাগ সময়ই আমরা নিতে পারি না কারণ সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে কোন জ্ঞান না থাকায়। আবার হোস্টিং ব্যবসা করতে গেলেও সার্ভার ম্যানেজমেন্ট জানা জরুরী। যদিও বাংলাদেশে এই ব্যবসা করে তার ৯০% ই সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে অজ্ঞ।



সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক বিস্তারিত অনেক কিছু লিখব। যেমনঃ সার্ভারে ওয়েব সার্ভার ইন্সটল, পিএইচপি মাইএসকিউএল ইন্সটল, ওয়ার্ডপ্রেস ইন্সটল, কন্ট্রোল প্যানেল ইন্সটল করা, সিকুরিটি রিলেটেড স্ক্রিপ্টের ব্যবহার, হোস্টিং বিজনেসের জন্য সার্ভার তৈরি করাসহ আরও অনেক কিছু। প্রত্যেক টিউটোরিয়াল ধারাবাহিকভাবে বিস্তারিত লেখা হবে। আপনাদের কোন সমস্যা হলে ওই সমস্যাও সমাধানের চেষ্টা করা হবে।

পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ভিপিএসের সাথে কানেক্ট হতে পারি যাতে করে আমরা সার্ভার পরিচালনা, মডিফাই করতে পারি।